আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার মডেল থানায় জিডি ৫০০, প্রত্যাহার ৭০০

 দীপ্ত ডেস্কঃ

মৌলভীবাজার মডেল থানার ভেতরে ঢুকলে যে লেখাটি চোখে পড়ে তা হল সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো অর্থের প্রয়োজন নেই। কিন্তু এই কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ঠিকই জিডি করার বিনিময়ে নেয়া হচ্ছে টাকা। আবার নিখোঁজ হওয়া ব্যাক্তিকে ফিরে ফেলে অথবা হারিয়ে যাওয়া জিনিষটি খুজে ফেলে তা থানাকে লিখিত ভাবে অবহিত ( প্রত্যাহার জিডি) করলেও দিতে হয় টাকা। জানা গেছে- মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের রনভীম (লাইংলা) গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র মোঃ সেলিম মিয়া গত ২৫ জানুয়ারি নিখোঁজ হন। নিখোঁজ সেলিম মিয়া বেশ কিছুদিন যাবৎ মানসিক ভাবে অসুস্থ ছিল। এ ব্যাপারে গত ৩১ জানয়ারি মৌলভীবাজার মডেল থানায় তার ভাই রাসেল আহমদ ০১৭৫১৭৩৪৭৭১ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়ে মডেল থানায় সাধারণ ডায়েরী (ডায়েরী নং ১৫৩৫, তারিখ ঃ ৩১/০১/২০১৮ইং) করা হয় । এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সাধারন ডায়েরী করার জন্য তাদের কাছ থেকে ৫ শত টাকা আদায় করেন। সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি সেলিম তার আন্তীয় স্বজনদের মাধ্যমে বাড়ীতে ফিরে আসলে বিষয়টি মৌলভীবাজার মডেল থানায় অবহিত করা হলে ঐ জিডির দায়িত্বপ্রাপ্ত এসআই নুরুল ইসলাম জিডি প্রত্যাহার করার জন্য ৭শত টাকা আদায় করেন। মোঃ সেলিম মিয়ার ভাই রাসেল আহমদ জানান- গত ১১ ফেব্রুয়ারি আমার ভাই বাড়ীতে ফিরে আসলে আমরা সাথে সাথে বিষয়টি ঐ জিডির দায়িত্বপ্রাপ্ত এসআই নুরুল ইসলাম এর মাধ্যমে থানায় লিখিত ভাবে অবহিত করি। প্রতিদিন আমিও আমার বড় ভাই গ্রাম থেকে থানায় আসি। কিন্তু, ১১ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ঐ জিডি প্রত্যাহার করার আবেদনটি নিশ্চিত করেননি। একটি নিখোঁজ জিডি থানায় গ্রহন করতে ৫শত এবং প্রত্যাহার করতে ৭শত টাকা এবং ৯দিন অতিবাহিত এমন প্রশ্নের জবাবে এসআই নুরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন- ব্যস্ততার কারণে তাদের জিডি প্রত্যাহার গ্রহন করতে পারিনি। টাকা দেওয়ার বিষয়টি সঠিক নয়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ বলেন- জিডি করতে টাকা লাগেনা। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।