আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

কমলগঞ্জের দলই চা বাগানে সহকারী ব্যবস্থাপকসহ ৫জন ষ্টাফকে ৭ঘন্টা অবরুদ্ধ করে কর্মবিরতি ॥ আহত- ১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সেকশনে ইরিগেশনের ইঞ্জিনে ব্যবহার হওয়া ব্যাটারী না পেয়ে, গাড়ীর চাকার দাগ কে অনুসরণ করে ব্যবস্থাপকের বাংলোতে কোম্পানীর গাড়ীর মধ্যে থেকে ২৪ ভল্টের বেটারী উদ্ধার করে তুলকালাম কান্ড ঘটিয়েছে সেকশন পাহারাদার সহ চা বাগান শ্রমিকরা।এ ঘটনার জেরে বাগানে উত্তেজনা ছড়িয়ে দেয় একটি দল। এসময় সহকারী ব্যবস্থাপক সহ পাঁচ জন বাগান স্টাফকে অফিসের মধ্যেই তালাবদ্ধ অবস্থায় সাত ঘন্টা অবরুদ্ধ করে রাখা সহ কর্মবিরতি পালন করে বিক্ষুব্ধ চা শ্রমিকরা। ব্যবস্থাপক বাবুল সরকারের গাড়ী চালক সুদর্শন মাহাড়া (৪৫) উপর হামলা করে গুরুতর আহত করে উত্তেজিত বাগান চা শ্রমিকরা।ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ধলাই চা বাগানে গিয়ে বিক্ষুব্ধ চা শ্রমিক সেকশন পাহারাদার গৌরাঙ্গ গোয়ালা অভিযোগ করে বলেন , প্রতিদিনের ন্যায় চা বাগানের ৯নং সেকশনে ইরিগেশনের কাজে ব্যবহৃত মেশিন পাহারার জন্য আমি সহ রাজুপাশী ,রামতার ভর, তাপস ভর ,লিপাই ভর ও জয়ভর সোমবার রাত ১০ টায় সেকশনের ভেতর যাই,তখন মেশিন ও বেটারী ঠিক ছিল পরে পাইপ চেক করে এসে দেখি মেশিনের মধ্যে বেটারীটি নেই। গাড়ীর চাকার দাগ কে অনুসরণ করে বাংলোর মধ্যে ডিউটিরত পাহারাদারদের নিয়ে গাড়ীর ভেতর তল¬াশি করে বেটারীটি খোঁজ মিলে। রাত দুটোর দিকে বিষয়টি বাগান পঞ্চায়েত সভাপতি রামরতন গোয়ালা ও ইউপি সদস্য শিবনারায়ণ শীল কে অবহিত করা হয়। মঙ্গলবার সকালে বাগানের সকল শ্রমিকদের উপস্থিতিতে বেটারীটি উদ্ধার করে বাগানের কারখানায় নিয়ে আসা হয়। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবছর এরকম সেকশন থেকে ইরিগেশন ইঞ্জিনের বেটারী চুরি আর এর দায়বার চৌকিদার দের বহন করতে হয় এবং বেটারী দাম হিসাবে ১৫ থেকে ২০