আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কুলাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জাবদা ও মুক্তাজিপুর গ্রামে নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস)’র উদ্যোগে ও দাতা সংস্থা বাঁচাও ইউএসএ’র সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নবীগঞ্জবাজার কমিউনিটি ক্লিনিকের সম্মুখে এনএসএস’র কো-অডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভূকশিমইল ইউপি’র চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার সৈয়দা মাহমুদা বেগম, ইউপি সদস্য নজরুল ইসলাম, সংলাপের স্টাফ রিপোর্টার মো. জিল্লুর রহমান, মুক্তাজিপুর কমিউনিটি ক্লিনিকের সদস্য ফারুক মিয়া, সমাজসেবক আব্দুল কাদির পাকুল, মো. এনামুল হক, আব্দুল কাদির, গোলাম মাওলা চৌধুরী দোহা ও জাকিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন- স্বাস্থসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। সরকার তৃণমূলের মানুষের কাছে স্বাস্থসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাজে সরকারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। এনএসএস এদের মধ্যে অন্যতম। ইতপূর্বে এ সংস্থাটি কুলাউড়া উপজেলায় আইক্যাম্প, মিড ডে মিল, বন্যার্তদের মধ্যে ত্রাণ, ধান বীজ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এসকল কার্যক্রম প্রশংসার দাবিদার। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন- ডা. মো. ইশফাক জামান সজীব, ডা. মো. আব্দুল আহাদ, ডা. রাজন গোস্বামী, ডা. সমীর দেবনাথ ও ডা. জয়শ্রী সিনহা। মোট ২৪০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থাসেবা প্রদান ও তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।