আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার এডুকেয়ার স্কুলের উদ্যোগে বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণের আয়োজন করা হয়।প্রিন্সিপাল ইঞ্জিঃ জহিরুল ইসলাম জাকির এর সভাপতিত্বে স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক শিক্ষক মোহাম্মদ শাহীন ইকবাল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল মুফিদুল ইসলাম সিপার। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কাজী মেজবাহুল ইসলাম, পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ও কয়েছ আহমদ প্রমুখ। আলোচনা সভায় স্কুলের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।