আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

শ্রীমঙ্গলে উপবন এক্সপ্রেস লাইনচ্যুৎ সিলেট সহ সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ

দুরুদ আহমেদ,মৌলভীবাজার॥
জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুৎ হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, বৃহ¯পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বড় ধরণের কেউ আহত না হলেও ট্রেন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আতংস্কে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। জানাযায়, এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল স্টেশন কর্তৃপক্ষ। প্রকৌশলী মুজিবুর বলেন, রাতে সাঁতগাও স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড় ভেঙে লাইনের পয়েন্ট অ্যান্ড ক্রসিং এর কয়েকটি ব্লকের মধ্যে পড়ে যায়। এতে ব্লকের ভেঙে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। ট্রেনটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করতে বেশ সময় লাগবে বলে জানান। তিনি আরও বলেন, এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহস্ররাধিক যাত্রী। তবে তিনিসহ কোনো যাত্রী আহত হয়নি। শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশেকুল হক বলেন, দুর্ঘটনার পরপর শ্রীমঙ্গল থানা পুলিশ অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে ঢাকার পৌঁছে দেন।