আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

রাজনগরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি ॥

মৌলভীবাজারের রাজনগরে টিলার মাটি কটার সময় মাটি ধ্বসে ট্রাকের রেলিংয়ের (সাইডে) ধাক্কা লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ফেব্রুুয়ারি) দুপুরে করতল এলাকায় ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম আছকান মিয়া (২৮)। সে টেংরা ইউনিয়নের করতল গ্রামের মতলিব মিয়ার ছেলে। রাজনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে বেশ কিছুদিন থেকে টিলার মাটি কাটা হচ্ছিল। শনিবার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের মতলিব মিয়ার ছেলে শ্রমিক আছকান মিয়া ট্রাকে টিলার মাটি কাটছিলেন। এ সময় মাটি ধ্বসে ট্রাকের বডির সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে করে মৌলভীবাজার ২৫০শর্য্যা হাসপাতাাল মর্গে পাঠান। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাক আটক করেছে।