আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

কমলগঞ্জে আগুনে পুড়ে গুরুতর আহত তাসদিয়াকে আর্থিক সহায়তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের দরিদ্র তাসদিয়া তাবাসসুম ওরপে উমরা (৯) বাড়ির গ্যাসের চুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। গত ১ মাস পূর্বে বাড়ির গ্যাসের চুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে। সে শমশেরনগর বিএএফ শাহীন কলেজের আয়া বিধবা কল্পনা আক্তারের মেয়ে। সোমবার দুপুরে শমশেরনগর আইডিয়াল কেজি স্কুলে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কাতারস্থ শমশেরনগর কল্যাণ সমিতির সহ-সাধারন সম্পাদক মোনায়েম আহমদ (লেবু) এর স্ত্রী সেলিনা আক্তার আহত তাসদিয়ার মা কল্পনা আক্তারের হাতে নগদ ২০ হাজার টাকার সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল কেজি স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান ও উপাধ্যক্ষ আব্দুস সামাদ।
উল্লেখ্য, শিশু তাসদিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তা হিসাবে কাতারস্থ শমশেরনগর কল্যাণ সমিতির উদ্যোগে ৮২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি অগ্নিদগ্ধা তাসদিয়ার মা কল্পনা আক্তারের হাতে ৫৫ হাজার টাকা প্রদান করা হয়। সলিনা আক্তার জানান, এক সাথে এত টাকা না দিয়ে প্রয়োজনের সময় টাকা দেওয়া হচ্ছে। যাতে অহেতুক টাকা খরচ না হয়। বিভিন্ন ভাবে আরও টাকা প্রদান করা হবে বলেও তিনি জানান।