আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

সিলেট বিভাগে নৃত্য প্রথম স্থান অধিকার করে কমলগঞ্জের শিশু শিল্পী অর্থি সিনহা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা-২০১৮-তে সিলেট বিভাগীয় পর্যায়ে শিশু নৃত্য বিভাগে প্রথম স্থান লাভ করেছে মৌলভীবাজারের কমলগঞ্জের শিশু নৃত্য শিল্পী অর্থি সিনহা। মৌলভীবাজার জেলা পর্যায়ে শিশু নৃত্যে অর্থি শেষ্ঠ নির্বাচিত হয়ে ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট নজরুল একাডেমীতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে শিশু নৃত্যে প্রথম স্থান লাভ করে।
অর্থি সিনহা আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের অমূল্য কুমার সিংহের মেয়ে ও কমলগঞ্জ উপজেলা সদরের আম্বিয়া কেজি স্কুলের পঞ্চম শ্রেনির ছাত্রী ও এ স্কুলে অধ্যক্ষ অনিতা রানী সিনহার মেয়ে। কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও তার পরিবার সূত্রে জানা যায়, অর্থি দ্বিতীয় শ্রেণি থেকে নৃত্যে প্রশিক্ষণ নিচ্ছে। সে গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার নাম করা একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে কমলগঞ্জের ঘোড়ামারা মনিপুরী নৃত্য দলের কনিষ্ঠ সফর সঙ্গী হয়ে ভারতের দিল্লী সফর করে।
১৫ দিনের সফরে ভারতে বিখ্যাত নৃত্য একাডেমী বালসাংগামে প্রশিক্ষণ নিয়ে কনিষ্ঠ নৃত্য শিল্পী হিসাবে সুনাম অর্জন করে। আগামী মাসে ঢাকায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত শিশু পুরষ্কার প্রতিযোগিতায় অর্থি সিনহা সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবে।