আজ-  ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন «» মৌলভীবাজারে বাংলা নববর্ষ উপলক্ষে কাউন্সিলর প্রার্থী হোসাইন আহমদের শুভেচ্ছা «» বগুড়া আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বৈশাখী শোভাযাত্রা «» কমলগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান «» দুনিয়ার মজদুর এক হওচা শ্রমিক সংঘ «» মাওলানা মোশাহিদ আলী আজমী ছাহেব রহ একজন আর্দশবান শিক্ষক ও মানবিক মানুষ ছিলেন।  «» কমলগঞ্জে ছয়চিরি দিঘীর পাড়ে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা মঙ্গলবার শুরু «» চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাঅবিলম্বে ক্যামেলিয়া হাসপাতাল চালু করে শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক «» Move to Rehabilitate Bank Looters is Self-Defeating: TIB «» শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি ॥

প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে। শিক্ষাখাতে ঘুষ-দুর্নীতি, প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবীতে শিশু কিশোর মেলা ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। (মঙ্গলবার) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সংগঠক স্বর্ণালী দাস। মারুফ হোসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শামিয়া চৌধুরী, নয়ন দেবনাথ, নাহিদ সরওয়ার্দি,হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রানী আক্তার,শিশু কিশোর মেলার সংগঠক হায়দার মিয়া, কৃষ্ণ কান্ত বৈদ্য মিঠু,বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক শর্মিলী দাস মুন্না, সীমান্ত দাস,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখার সভাপতি বিপাশা দাশগুপ্ত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহেনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ প্রমুখ। এসময় শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের পথে উল্লেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষার্থী তথা পুরো জাতিকে ধ্বংস করা হচ্ছে। তারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রত গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং ব্যর্থ শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবী জানান।