আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

“সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেক্ট্রনিক গ্রেজেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, মাদবদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে “সীমান্ত ব্যবস্থাপনায় আধুনিক ইলেক্ট্রনিক গ্রেজেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতাকাল বুধবার সকালে ৪৬ বিজিবি সেক্টেরের হল রুমে সেমিনারে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ব্যবস্থাপনায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো: জাহিদ হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন লে. কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন। মুল বক্তব্য উপস্থাপন করেন ৫৫ বিজিবির উপ- অধিনায়ক মেজর মোহাম্মদ মঙ্গন উদ্দিন। মেজর খালেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হবিগঞ্জ পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের প্রভাষক জুয়েল দাস, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। এসময় সেমিনারে উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোবাশশেরুল ইসলাম, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুবোধ দাশ, শ্রীমঙ্গল সার্কেল এ এসপি আশরাফুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, সীমান্তে টহল জোড়ধার ও যে কোন অপরাধ দমনের ব্যাপারের র্বতমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি সরকারের পরিকল্পনা অনুয়ায়ী সীমান্তের টহল ও নিরাপত্তা কিভাবে আরোও আধুনিকায়ন করা যায় সে ব্যাপারের সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও আধুনিক ইলেকট্রনিক গ্রেজেট ব্যবহারের বিভিন্ন নিয়ে আলোচনা করেন বক্তারা ।