কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর নাজারেথ তেলুগু ব্যাপ্টিষ্ট চার্চ এর ২০১৮-২০১৯ বছরের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার একটি সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সন্যাসি পিরেগুকে সভাপতি ও মিখায়েল পিরেগুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- পালকঃ যোষেফ রাল্ফ, সহ-পালকঃ সঞ্জিব পিরেগু, সহ-সম্পাদকঃ রাজু পিরেগু, যুগ্ন কোষাধ্যক্ষঃ আপড়ু পিরেগু ও যেশুদাস পিরেগু।
উল্লেখ্য, বৃহত্তর সিলেট বিভাগের একমাত্র তেলুগু চার্চ ১৯৮২ সালের ১৬ আগষ্ট প্রতিষ্ঠাতা লাভ করে। এর প্রতিষ্ঠাতা পালক আপ্পানা পিরেগু।
কমলগঞ্জের শমশেরনগরে নাজারেথ তেলুগু ব্যাপ্টিষ্ট চার্চ ব্যবস্থাপনা কমিটি গঠিত
Catagory : মৌলভীবাজার | তারিখ : মার্চ, ৪, ২০১৮, ১০:১৭ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






