আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে ২য় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ॥ থানায় মামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহষ্পতিবার সন্ধ্যারাতে শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের পূর্ব টিলায় এ ঘটনা ঘটে। সে প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। ধর্ষনের শিকার শিশুকে শুক্রবার মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, বড়চেগ গ্রামের মাছ ব্যবসায়ী সুফিয়ান মিয়ার মেয়ে ২য় শ্রেণির ছাত্রী (৮)কে একা পেয়ে একই গ্রামের বশির মিয়ার ছেলে বখাটে জাবেদ মিয়া (১২) জোর করে পাশের একটি গাছ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্কুল ছাত্রী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় শুক্রবার সকালে স্কুল ছাত্রীর মা লাকী বেগম বাদী হয়ে জাবেদ মিয়াকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং ০১, তারিখ-০২/০৩/২০১৮ইং) দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বলেন, ধর্ষনের বিষয়টি তদন্ত চলছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি মো. মোকতাদির হোসেন পিপিএম বলেন, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।