আলাল আহমদ মৌলভীবাজার ;
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সংরক্ষনে গণমাধ্যমের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও অধ্যাপক অবিনাশ আচার্য্য।
প্রেসক্লাব সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব, শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়াম্যান মুক্তিযোদ্ধা এম এ রহিম, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও প্রভাষক জলি পাল।
এ ছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক ভোরের পাতার স্টাপ রিপোর্টার উৎপল দাশ, সাংবাদিক এস কে দাশ সুমন, নাট্য ব্যাক্তিত্ব দোলোয়ার হোসেন মামুন, রিসোর্ট ব্যবসায়ী সামছুল হক, সাংবাদিক দেলোয়ার হোসেন রাহিদ প্রমূখ।
সেমিনারে বন্যপ্রাণী বিচরণ ও বসবাস যোগ্য এলাকা হিসেবে মৌলভীবাজারের বন্যপ্রাণী সংরক্ষনে বৃক্ষ রোপন ও বনাঞ্চল সংরক্ষনের উপর গুরুত্ব দেন বক্তারা।






