আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমলগঞ্জের শমশেরনগরে শিক্ষক আন্দোলনে নিহত শহীদ শামছু দিবস পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
স্মৃতিসৌধে পুষ্পার্পণ করে ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে স্মরণ সভা করে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ৩২ তম শহীদ শামছু দিবস পালন করা হয়। সোমবার(৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ শামছুর স্মৃতিসৌধে তার বড় বোন রুবিনা আক্তারের নেতৃত্বে পরিবার সদস্যরা, বিদ্যালয় শিক্ষক মন্ডলী ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে ছাত্ররা পুষ্পার্পণ করে। ১৯৮৬ সালের ৬ মার্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ধর্মঘট চলাকালে কমলগঞ্জ এসএসসি পরীক্ষা কেন্দ্রে পুলিশের গুলিতে এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামছুদ্দীন শামছু শহীদ হয়েছিল।
সোমবার সকাল সোয়া দশটায় শহীদ শামছুর বড় বোন রুবিনা আক্তারের নেতৃত্বে পরিবার সদস্যরা, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুজ্জামান(অপু), প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী ও ছাত্র শিক্ষকরা তার(শামছুর) স্মৃতিসৌধে পুষ্পার্পণ করেন। পরে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষকর মিহির ধর চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এ বি এম আরিফুজ্জামান অপু। স্মরণ সভায় তার ১৯৮৬ সালে সামরিক সরকার আমলে মাধ্যমিক শিক্ষকদের ধর্মঘটের সময় বড়বোনকে পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, শিক্ষক ও ছাত্ররা তাকে ভুলে গেলে চলবে না। বর্তমান ছাত্রদের কাছে শহীদ শামছুর পরিচয় তুলে ধরে তার ত্যাগের মত দেশ গঠনে সবাইকে এগিয়ে এসে কাজ করার কথাও বলা হয়।
শহীদ শামছুর বড় বোন রুবিনা আক্তার বলেন, প্রতিবছর শহীদ শামছুকে স্মরণ করে এ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এ জন্য শহীদ পরিবার কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় পারিবারিকভাবে শামছুর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।