আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভাযাত্রা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও মোটর শোভা যাত্রা বের হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষকদের অংশ গ্রহনে প্রথমে পায়ে হেটে ও পরে মোটর শোভাযাত্রা বের হয়।
পায়ে হেটে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা প্রশাসনিক ভবন এলাকায় ফিরে আসে। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা পরিবারের পুরুষ শিক্ষকদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়। নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ নিজ নিজ গাড়ি নিয়ে শোভাযাত্রায় বের হলেও শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকরা এ শোভাযাত্রায় অংশ নেন। মোটর শোভাযাত্রাটি কমলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শিক্ষা সপ্তাহের প্রথম দিনে সারা উপজেলায় এই বর্ণাঢ্য শোভাযাত্রা করে সচেতনতা সৃষ্টি করা হয়। পরবর্তীতে থাকবে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে লেখা পড়ার মাণ উন্নয়ন শীষক আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচী।