আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মৌলভীবাজার প্রতিনিধি \ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজনে পালন করেছে জেলা আওয়ামীলীগ।
বুধবার ৭ মার্চ দিবসটি পালন উপলক্ষে সকালে শহরের চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ে মাইক বাজিয়ে বঙ্গবন্ধুর ৭মাচের্র ভাষন প্রচার করা হয়েছে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা। শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলে আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা অংশ গ্রহন করেছেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে সভায় মিলিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে এবংজেলা আওয়ামীলীগ সাধারণ স¤পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আজমল হোসেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ স¤পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক স¤পাদক রাধা পদ দেব সজল, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ স¤পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি ও স¤পাদক সাইফুর রহমান রণি প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু, ৭ মার্চের ভাষন, স্বাধীনতা সংগ্রাম, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা মার্কার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।