আজ-  ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» Press Release «» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস «» বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড «» গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে আতৎকিত প্রবাসী পরিবার : ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার «» বগুড়ায় গাঁজাসহ আটক ১ «» জুড়ীতে ভূমি খেকোদের বিরুদ্ধে বসত বাড়ীররাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের পায়তারা

মৌলভীবাজারে শুরু হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮

মৌলভীবাজার প্রতিনিধি

“মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার ৭মার্চ থেকে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৮। মেলার উদ্ভোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এইচ আরিফুর রহমান প্রমুখ। মেলায় ১৮টি স্টল এর মাধ্যমে বিভিন্ন স্কুল,কলেজ, এর শিক্ষার্থীরা তাদের নতুন নতুন প্রযুক্তি বিষয়ক কর্মকান্ড উপস্থাপন করছে ।