আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অল্পের জন্য আবারও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা ঢাকাগামী উপবন ট্রেনের

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

এবার বগির চাকার রড ভেঙ্গে দুটি স্টেশন অতিক্রম করে এসে আন্তনগর উপবন ট্রেন থামতে হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর স্টেশনে। অল্পের জন্য আবারও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী যাত্রীবাহী ৭৪০ নং আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি দুই ঘটনা আটকা থাকার পর ক্ষতিগ্রস্ত বগি কেটে শমশেরনগরে রেখে দুই ঘন্টা বিলম্বে ট্রেন রাত ২টায় যাত্রা শুরু করে। গত বুধবার (৭ মার্চ) দিবাগত রাত ১২টায় এ ঘটনাটি ঘটে।
সিলেট- আখাউড়া রেলপথের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় ঢাকাগামী আন্তনগর উপবন ট্রেন সিলেট থেকে যাত্রা শুরু করেছিল। ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া স্টেশনের পরবর্তী লংলা স্টেশন অতিক্রমকালে ট্রেনের বগি(গ-প্রথম শ্রেণি বার্থ)-ও চাকার সংযুক্ত একটি লোহার রড ভেঙ্গে যায়। এ অবস্থায় ভাঙ্গা রডটিসহ টেনে ট্রেনটি টিলাগাও, মনু স্টেশন অতিক্রম করে রাত ১২টায় শমমেলনগর স্টেশনে এসে যাত্রা বিরতি করে। এর মাঝে মনু রেল সেতুসহ অনেকগুলো সেতু অতিক্রমকালে বগির ঝুলে থাকা লোহার রডের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেও পারত। পরে চালক বিষয়টি বুঝতে পেরে উপবন ট্রেন থেকে ক্ষতিগ্রস্ত বগিটি কেটে শমশেরনগর স্টেশনের ২নং লাইনে রেখে বাকি যাত্রীবাহী বগি নিয়ে রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল্লাহ রক্ষা করেছেন। নতুবা সহ¯্রাধিক যাত্রীবাহী রাতের এই উপবন ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারত।
উল্লেখ্য, গত ১৫ দিন আগে বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) রাতে একই রেলপথের সাতগাঁও স্টেশন এলাকায় ঢাকাগামী উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যূত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছিল। পরে টানা ১৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে রেল যোগাযোগ পুণ:স্থাপিত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শমশেরনগর রেলওয়ে স্টেশনের একজন কর্মচারী বলেন, সাতগাঁও স্টেশনের দুর্ঘটনার এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।