আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মুখে মানববন্ধন শেষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে ও নারী নেত্রী শিক্ষিকা বিলকিস বেগম এর সঞ্চালনায় আলোচান সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শামসুদ্দীন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেন প্রমুখ।
এদিকে শমশেরনগর চা শ্রমিক নারী সংগঠনের উদ্যোগে বৃহষ্পতিবার বেলা ১২ টায় শমশেরনগর চা বাগান দূর্গা মন্দিরে মেরী রাল্ফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।