আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের «» বগুড়া আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনার সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা «» আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদাণ «» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চে আনন্দ র‌্যালী ও জাতির জনক বঙ্গবন্ধুর ভাষনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা

আলাল আহমদ রিপন শ্রীমঙ্গল মৌলভীবাজার :
শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠন দিনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। পরে শহরে আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ও চৌমুহনায় স্থাপিত অস্থায়ী মে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার – ৪ ( শ্রীমঙ্গল – কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ ও সাধারণ স্থানীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, যুগ্ন সা. সম্পাদক শহীদ হোসেন ইকবাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনসুরুল হক, পৌর আওয়ামীলীগের সা. সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুলসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মী সমর্থকরা। এছাড়া, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গনে শিরিষতলায় অস্থায়ী মে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় ৭ ই মার্চের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহিদ, শ্রীমঙ্গল সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সা.সম্পাদক মো. আকাশ, সাংবাদিক এসকে দাশ সুমন, বঙ্গকবি লুৎফুর রহমান প্রমুখ। এছাড়া, উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।