আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
‘জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এর সহযোগিতায় ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্বর হতে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, নুরুল মোহাইমীন মিল্টন, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো: সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোশাহিদ আলী প্রমুখ।