আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজারে পরিবার পরিকল্পনা মেলা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি ১০ মার্চ \ “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ,উন্নয়ন আর সমমৃদ্ধির বাংলাদশ”এই প্রতিবাদ্য নিয়ে শনিবার থেকে (১০-১১ মার্চ) ২দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা মৌলভীবাজার সরকারি ্উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম প্রাঙ্গনে শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। প্রধান অতিথি হিসেবে মেলার আনুুষ্ঠানিক উদ্ভোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর উপস্থাপনায় উদ্ভোাধনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ সচিব বদরুন নাহার। বক্তব্য রাখেন,জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক এ,কে,আব্দুস সোহবান,মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, কৃষি উপ পরিচালক মোহাম্মদ শাহজান,জেলা পরিষদ চেয়ারম্যান মো: আজিজুর রহমান, সিভিল সার্জন ডা:সত্যকাম চক্রবর্তী প্রমুখ। মেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ২০টি স্টল অংশ গ্রহন করছে।