আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গলে জমজমাট জুয়া ও নারী নৃত্যের আসর, হুমরি খেয়ে পড়ছে যুবসমাজ

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উত্তর উত্তরশুরে আবারও বসেছে জুয়ার আসর। প্রকাশ্যে লোক ডেকে নিয়ে যুব-সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে একটি চক্র। আর এ জুয়ার কারনে শ্রীমঙ্গল উপজেলায় প্রায় বন্ধ থাকা চুরি ডাকাতি, ছিনতাই এরম ত ঘটনা আবারও সংঘটিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।
জানাযায়, শ্রীমঙ্গল শহরতলীর ঢাকা-সিলেট মহাসড়কের সখিনা সিএনজি পাম্পের পাশে উত্তর উত্তর শুরের একটি ধান ক্ষেতের মাঠে ১০ দিনের জন্য বাউল গানের আসরের অনুমতি নিয়ে সেখানে আয়োজন করা হয়েছে সামাজিক অবক্ষয়ের বিভিন্ন কর্মকান্ড। প্রকাশ্যেই চলছে নারী নৃত্য। সাথে রয়েছে বিভিন্ন রকমের জুয়ার আসর। জুয়ার মধ্যে রয়েছে ওয়ান-টেন, চরকি, ঝান্ডি-মুন্ডাসহ আরও কয়েক ধরেনের জুয়া খেলা। আর এতে হুমরি খেয়ে পড়ছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও বাহুবলের যুবসমাজ। টিনে মোড়ানো ঘরে নারী নৃত্যে দেখার জন্য নিধারণ করা হয়েছে ২০০ টাকা এন্টিফি। রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত চলে এ তান্ডব।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, কিছু লোক উত্তর উত্তরশুরে বাউল গানের জন্য অনুমতি নিয়েছে। বাউল গানের বাহিরে কিছু হলে আমরা তা বন্ধ করে দিবো।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মোবাশশেরুল ইসলাম জানান, বাউল গানের অনুমতি তারা পেয়েছে কিনা তা উনার জানা নেই। তিনি এ সংক্রান্ত কোন কাগজও পাননি। তবে বাউল গানের আড়ালে যদি জুয়া বা সমাজের জন্য ক্ষতিকর কোন কার্যক্রম হয়, তাহলে অচিরেই মোবাইল কোট করে তা বন্ধ করে দেয়া হবে।
এ দিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে এ বিষয়ে কোন আবেদন না থাকায় এই জুয়া ও বাউল গানের আয়োজকের নাম জানাযায়নি। সরজমিনে গেলে এর আয়োজকের নাম কেউ বলতে পারেনি।