আজ-  ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন «» প্রকৃতিপ্রেমী সিতেশ রঞ্জন দেব আর নেই; শোকের ছায়া শ্রীমঙ্গলে «» সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক «» আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই সমিল পরিচালনা: ৩ সমিল মালিকসহ চারজনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা «» জুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী বাছিত গ্রেপ্তার «» কমলগঞ্জে বন্যার্তদের মাঝে বিমান বাহিনীর ত্রাণ বিতরণ «» বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২ «» বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান, «» বৃটেনের কার্ডিফে হলো ” ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার ডিভলিউশনের জনক” রডরি মর্গানের স্ট্যাচু,

স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী:

কাল কমলগঞ্জে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা আয়োজিত ২য়বারের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় কমলগঞ্জ হাইস্কুল মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হবে। এর আগে সোমবার টুনামেন্টকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। ৯টি ওয়ার্ডের খেলোয়ার, টিম ম্যানেজার, কোচ ও সকল কাউন্সিলরবৃন্দসহ প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে র‌্যালীতে নেতৃত্ব দেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। র‌্যালীটি বিকাল সাড়ে ৪টায় পৌরসভার কার্যালয় হতে বের হয়ে পৌরসভার ভানুগাছবাজার সহ পৌরসভার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা কার্য্যালয়ে এসে সমাপ্ত হয়। আনন্দ র‌্যালীতে ৯টি দলের খেলোয়াররা দলীয় জাসি গার্য়ে, দলীয় পতাকা, নানা রঙ্গের বেলুন হাতে নিয়ে র‌্যালীতে শরিক হন। পরে এক সংক্ষিপ্ত অনুভুতি প্রকাশ করেন মেয়র মো. জুয়েল আহমেদ, কাউন্সিলর রমুজ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুু, সমাজ সেবক রাসেল হাসান বক্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কাজী ফয়সল, গোলাম রাব্বানী তৈমুর প্রমুখ।