আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টি-২০ এস. এম অটোমোবাইলস্ মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন পিপিএম, আইডিয়াল কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জুসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আং রহিম মুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আং লতিফ অপু, সদস্য সচিব নিয়াজ মুর্শেদ রাজু, গোলাম রব্বানী তৈমুর প্রমুখ। উদ্বোধনী খেলায় ১নং ওয়ার্ডের সাথে ৯নং ওয়ার্ড প্রতিদ্বন্দিতা করে। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করছে।