আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজা সহ ১ ব্যবসায়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে যাত্রীবাহী বাস নাসিফ পরিবহনের (মৌলভীবাজার ছ ১১-০১৫৮) চালক মো: ছায়েফ মিয়ার সহযোগিতায় গাঁজা ব্যবসায়ি আনোয়ার হোসেন (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে শহরের কুসুমবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনোয়ার শ্রীমঙ্গল উপজেলার শাপলাবাগ এলাকার মৃত আব্দুল হক এর ছেলে।

নাসিফ পরিবহনের চালক মো: ছায়েফ মিয়া মৌলভীবাজার২৪ ডট কমকে জানান, সকালে শ্রীমঙ্গল থেকে যাত্রীবাহী বাস নিয়ে মৌলভীবাজার আসার পথে ভৈরববাজার এলাকা থেকে একটি স্কুল ব্যাগ ও পলিথিন নিয়ে আনোয়ার হোসেন বাসে উঠে। পরে তাকে সন্দেহ হলে মৌলভীবাজার কুসুমবাগ বিরতীহীন অফিসে তাকে নিয়ে ব্যাগ তালাশি চাললে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
খবর পেয়ে দায়িত্বরত ট্রাফিকের টি এসআই মো: আব্দুল হালিম ও অশিত দাস ঘটনাস্থলে এসে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে খবর দেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো: সুহেল আহম্মদ  জানান,গাঁজার আনুমানিক বাজারকৃত মূল্য ১৫ হাজার টাকা । তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে ।