আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কমলগঞ্জে বামডোর নির্বাচনের জের ধরে ওয়াজ মাহফিলে বাঁধা দেয়ার অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর স্থানীয় নির্বাচনের জের ধরে আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় কতিপয় মহল কর্তৃকওয়াজ মাহফিলে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ মনিপুরী মুসলিম উলামা ঐক্য পরিষদের আয়োজনে গতকাল (১৬ মার্চ) শুক্রবার বেলা সাড়ে ১১টায় তেঁতইগাও রশীদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খোবাইব আহমেদ জাহাঙ্গির অভিযোগ করে বলেন, ১৯ জানুয়ারী ২০১৮ইং শুক্রবার বামডো নির্বাচনে মণিপুরী মুসলিম সমাজের পক্ষ থেকে হাফেজ শফিকুর রহমানকে সমাজ কল্যাণ পদে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তাঁর প্রার্থীতার কথা শুনে নূর মোহাম্মদ পিতু, আহমদ উদ্দিন, আপ্তাবুর রহমান, রমিজ উদ্দিন, আব্দুস সামাদ, আব্দুন নুর আমাদের মনোনীত প্রার্থীকে বিভিন্নভাবে বাঁধা প্রদান করে মানসিক চাপ, চাঁদা প্রদানের জন্য চাপ সৃষ্টি ও গণতান্ত্রিক অধিকার হরণ ও নির্বাচন থেকে অব্যাহতি করার জন্য বল প্রয়োগ করে। এর পরও শফিকুর রহমান বিজয়ী হন।
এর জের ধরে হযরত মাওলানা আব্দুর রশিদ (রহঃ) এর ৩৩ তম ওয়াজ ও দোয়ার মাহফিলকে পন্ড করার লক্ষ্যে মণিপুরী মুসিলম উলামা ঐক্য পরিষদ এর আহŸায়ক জহিরুল হক ও সদস্য খোবাইব আহমদ জাহাঙ্গীর এর বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ দাখিল করে। অথচ অভিযোগকারী নূর মোহাম্মদ পিতু সহ অন্যান্যরা বিভিন্ন ধরণের উচ্ছৃঙ্খল কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এর পূর্বে ৩২ বছর ধরে এখানে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়ে। সংবাদ সম্মেলনে মাও: শফিকুর রহমান, ফয়েজ উদ্দীন, হাবিবুর রহমান, হারুনুর রশীদ, আব্দুস সালাম, আদমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
তবে অভিযোগ বিষয়ে নূর আহম্মদ পিতু বলেন, শফিকুর রহমান আমাদের সাথে চলাফেরা না করার জন্য গ্রামবাসীকে উদ্ধুদ্ধ করেন। এ বিষয়ে গ্রামবাসী ওয়াজ মাহফিলে হাঙ্গামার আশঙ্কায় অভিযোগ দিলেও ওয়াজ বন্ধের বিষয়ে কোন অভিযোগ দেয়া হয়নি।