আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন


মৌলভীবাজার প্রতিনিধি \ ১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ উদ্যোগে গত গতকাল দুপুরে মৌলভীবাজার ও চৌমুহনা শাখায় গরীব অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ঔষধ বিতরন ও রুহআফজা খাওয়ানো হয়। অনুষ্ঠানে হামদর্দ ল্যাবরেটরীজ এর মৌলভীবাজারে জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা এর সভাপতিত্বে উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহ-পরিচালক মো: আমিরুল কবির, স্বাচিপ এর জেলা সভাপতি ডা: সাব্বির হোসেন খান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,হামদর্দ ল্যাবরেটরীজ শাখা ব্যবস্থাপক মো: মহিউদ্দিন মোঃ শাহজাহান কামাল, পরিবেশক বিমল চন্দ্র দত্ত মেডিকেল অফিসার ডাঃ অলিউর রহমান,সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসাইন, মেডিকেল প্রতিনিধি মোঃ ওমর ফারুক,এরশাদ আলী, শাহাদৎ হোসেন,সুয়েব আহমদ, মোঃ নুর হোসেন, মিজানুুর রহমান উপস্থিত ছিলেন।
জেলার ৫শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।জেলার হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) এর ৫টি শাখায় অনুরূপ কর্মসুচি পালিত হয়।