আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ ফাইনালে শমশেরনগর থানা বাস্তবায়ন একাদশ চ্যাম্পিয়ান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে শনিবার (১৭ মার্চ) বিকেলে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতিকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে শমশেরনগর থানা বাস্তবায়ন একাদশ চ্যাম্পিয়ান হয়। ফাইনাল খেলায় বিজয়ী দলের সুজন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হন হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির রঞ্জন।
খেলা শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ান ট্রপি তোলে দেন। খেলা পরিচালনা কমিটির আহবায়ক শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ ইশতিয়াক আহমদ বাবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ থানার ওসি মোঃ মুক্তাদির হোসেন (পিপিএম), ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ রায় চৌধুরী, শ্রীমঙ্গলের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।