আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মণিপুরী নববর্ষ উৎসব ‘চৈরাউবা কুম্মৈ’ পালিত হয়েছে। মণিপুরী জাতি এক প্রাচীন ও সমৃদ্ধ ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অধিকারী। তাদের নিজস্ব এক সন আছে, ‘মলিয়াকুম’ নামের এই সনের ৩৪১৬ তম বর্ষবরণের এই আয়োজন রোববার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে অবস্থিত মণিপুরী কালচারেল কমপ্লেক্স প্রাঙ্গণে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
রোববার সকালে বিভিন্ন বয়সের নারী-পুরুষ বর্ণাঢ্য সাজে ঢোল, মৃদঙ্গ, পেনাসহ নানা বাদ্যযন্ত্র সহযোগে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি আদমপুর বাজার প্রদক্ষিণ করে। দুপুরে অনুষ্ঠিত হয় মণিপুরীদের ঐতিহ্যবাহী কাং খেলা। আর মণিপুরী কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘শরোয় খাঙবা’ অনুষ্ঠান। দুপুরে উপস্থিত সবাই মিলে নিরামিষ খাবার গ্রহণের পর বিকেল ৪ টায় শুরু হয় ৬ টি গ্রামের ৬ টি নারীদলের অংশগ্রহণে চৈরাউবার অন্যতম আকর্ষণীয় লিকোন (কড়ি) খেলা প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রায় এক ঘন্টাব্যাপী বর্ণাঢ্য মণিপুরী সংস্কৃতির পরিবেশনা। বিকেল সাড়ে ৫ টায় মণিপুরী চৈরাউবা পর্ষদের সহ সভাপতি জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভার পর রাত ৮ টায় শুরু হয় চৈরাউবা উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘থাবল চোংবা নৃত্য’। বিপুলসংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই লোকনৃত্যের পরিবেশনা চলে গভীর রাত পর্যন্ত।