আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

দোকানের সামনে রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে কমলগঞ্জের আদমপুরে মারধরে ২ জন আহত হওয়ার অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে রাস্তায় মোটরসাইকেল রাখা নিয়ে দুই পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে মারধরে ২ ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন থাকার অভিযোগ উঠেছে। রোববার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ ঘটনাটি ঘটলে বিকাল ৪টায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয় আহতদের পক্ষে।
কমলগঞ্জ থানায় করা লিখিত অভিযোগ সূত্রে ও অভিযোগকারীর সাথে কথা বলে জানা যায়, রোববার সকাল ৯টায় আদমপুর বাজারে নিজ চায়ের দোকানের মোটরসাইকেল রেখেছিলেন ইউসুফ আলীর ছেলে ইয়াকুব আলী। মোটরসাইকেলের কিছু অংশ রাস্তার উপর থাকা নিয়ে ব্যবসায়ী রায়হান উদ্দীন আপত্তি জানিয়ে কর্তবিতর্ক শুরু করেন। এ পর্যায়ে রায়হানের সহযোগী ব্যবসায়ী মঈনুল ইসলাম ও চঞ্চল এসে তর্কে জড়িয়ে আকস্মিকভাবে মারধর শুরু করেন। এ মারধরে ইউসুফ আলী (৬০) ছেলে ইয়াকুব আলী (১৮) আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ইউসুফ আলীর ছেলে মো: নজিব আলী বাদী হয়ে রোববার বিকাল ৪টায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ মঈনুল ইসলাম, রায়হান উদ্দীন ও চঞ্চলকে আসামী করা হয়।
তবে অভিযুক্ত মঈনুল ইসলাম বলেন, রাস্তায় মোটরসাইকেল রাখায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা চলাচলে অসুবিধা হচ্ছিল। তাই মোটরসাইকেলটি সরানোর কথা বলায় ইয়াকুব আলী সিএনজি অটোরিক্সা চালকে মারধর করেছে। তিনি এই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। তিনি আরও বলেন, তিনিসহ তিনজনের উপর আরোপিত অভিযোগ সঠিক নয়।
কমলগঞ্জ থানার ওসি মো: মোক্তাদির হোসেন পিপিএম বলেন, তিনি কোন অভিযোগ পাননি। তবে কর্তব্যরত অফিসারের কাছে জমা দিলে দিতেও পারে। অভিযোগ পেলে তদন্ত্রকমে ব্যবস্থা গ্রহন করবেন বলেও ওসি জানান।