আজ-  ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল  «» কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ১২ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফের চাল বিতরণ «» কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকট; দুর্ভোগে ক্রেতারা «» নওগাঁয় ইফতারে গিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতা «» পূর্ব লন্ডনের ইফতার মাহফিলে প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জিএসসি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার «» পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ «» বগুড়া নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ  «» দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর ইফতার মাহফিল অনুষ্ঠিত «» প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার;

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ১৮/০৩/২০১৮ ইং

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবুর মুক্তির দাবীতে এবং ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে ১৮/০৩/২০১৮ইং দুপুর ১.০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের পশ্চিম বাজার হইতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন হাসপাতাল সড়ক আল হামরা প্রাইভেট হসপিটাল এর সম্মুখে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল-এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপি’র সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, মোঃ বরাত, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির, পৌর তাতীদলের আহবায়ক মশিউর রহমান বেলাল, সিনিয়র যুগ্ম আহাবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম হাসিম, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সুমন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হান্নান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহাবায়ক জাকির হোসেন সাফিন, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসাইন সাজু, সদর উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহাবায়ক সাহেদ আহমেদ, সেজিম, জুয়েল, জেলা জাসাস নেতা আরিফুর রহমান জনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জিয়ামঞ্চ, জাসাস সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন হত্যার তীব্র নিন্দা জানান এবং বলেন এভাবে অত্যাচার নির্যাতন হত্যা করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আইনি লড়াই ও গণ আন্দোলনের মাধ্যমে বেগম খালেদাজিয়াকে মুক্ত করা হবে। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় স্বেচ্ছ সেবক দলের সভাপতি শফিউল বারি বাবু সহ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, সদর উপজেলা বিএনপি নেতা মোস্তাক আহমদ রুহিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতা ইয়াকুব আলী, জালাল আহমদ জিপু, কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জমসেদ মিয়া, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা এম এ মজিদ, যুবদল নেতা জামাল, সহ সকল রাজনন্দিদের মুক্তির দাবী জনান।

মিজানুর রহমান
সাধারন সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
মৌলভীবাজার জেলা শাখা।