আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

মৌলভীবাজারে আসামির দা’র কোপে গুরুতর আহত পুলিশের এস আই বিকাশকে হেলিকাপ্টারে ঢাকায় প্রেরণ

মৌলভীবাজার প্রতিনিধি \ সাজাপ্রাপ্ত আসামির দায়ের কুপে আহত মৌলভীবাজার মডেল থানার এএসআইয়ের বিকাশ চন্দ্র দে’র শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামের বাসিন্দা সাজাপ্রাপ্ত আসামি জালাল মিয়াকে (৪০) ধরতে গিয়ে তারই দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের এ এস আই বিকাশ চন্দ্র দে (৪৫)। দায়ের কুপে তার বুকের হাড় কেটে যায়। আসামি জালাল নাছিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত ছন্দু মিয়া ছেলে। আহত এস,আই বিকাশের বাড়ী কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) রাশেদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় এস,আই বিকাশকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।