আজ-  ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, একজনের ৩ মাসের কারাদণ্ড «» মৌলভীবাজারের বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু  «» দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট «» কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন «» মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা «» মৃত মুরগি বিক্রির’ অভিযোগকে মিথ্যা দাবি, অপপ্রচার বন্ধের আহ্বান «» জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার «» সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা «» তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

সকল শূণ্যপদে শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে কমলগঞ্জের আলীনগর চা বাগানে চা ছাত্র যুব পরিষদের মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি ঃ


সকল শূণ্যপদে শিক্ষিত চা শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে চা ছাত্র পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীনগর চা বাগান চা ছাত্র পরিষদের সভাপতি সজল কৈরীর সভাপতিত্বে ও সুমন কৈরীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, বিজয় কৈরী, তাম্বির বাক্তী, রনজিত নুনিয়া, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চা বাগানের সকল শূণ্যপদে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন চা শ্রমিক সন্তানদের নিয়োগের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় তারা আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ডানকান ব্রাদার্স কোম্পানী পরিচালিত আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এস, এম মোরশেদ আলম জানান, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকেই চাকুরী দেয়া হবে। তবে চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকুরীতে অবশ্যই অগ্রাধিকার পাবে।
নোট: ছবি সংযুক্ত।