আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে বর্গা চাষীদের মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বর্গা চাষীদের সাথে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীনাথপুর গ্রামে কালাম মিয়ার দোকান সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনাথপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমদ ও উপজেলা উন্নয়ন সহায়ক কর্মকর্তা সাজিদুর রহমানসহ এলাকার অর্ধশত বর্গাচাষী।
মতবিনিময় সভায় বর্গা চাষী মাহমুদ আলী, নূর মিয়া, কালাম মিয়া ও মুজিব মিয়াসহ চাষীরা বলেন, তাদের নিজের কোন জমি নেই। তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। এবারও তারা অন্যের জমি বর্গা নিয়ে বোরো চাষাবাদ শুরু করেছেন। তবে তাদের সমস্যা হচ্ছে বীজ, সার ও সেচের পানি। তাই মতবিনিময় সভায় উপস্থিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উন্নয়ন সহায়ক কর্মকর্তার কাছে তাদের এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা কামনা করেন। তারা যদি এসব সুবিধা ভোগ করতে পারেন তা হলে মাঠে একনিষ্ঠ হয়ে চাষাবাদ করে অধিক উৎপাদন করতে পারবেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমদ বর্গাচাষীদের সাথে মতবিনিময় সভার সত্যতা নিশ্চিত করে বলেন, চাষাবাদে কিছু প্রশিক্ষণমূলক কথাবার্তাও আলোচনা করা হয়েছে।