আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা «» মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা «» বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার «» শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি «» শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বকশী সেলিম আহমদকে ফুলেল শুভেচ্ছা «» সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা «» ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা «» কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে  এক বছরের শিশুর মৃত্যু «» বগুড়া সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুলাউড়ায় মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৬ শিক্ষার্থীদের নিয়ে ফুটবল প্রশিক্ষন শুরু

মৌলভীবাজার প্রতিনিধি \

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৬ শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষন শুরু হয়েছে।
গত (২০ মার্চ) মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রধান শিক্ষক মোঃ সাহেদ আলীর সভাপতিত্বে ফুটবল প্রশিক্ষণের উদ্ভোধণী অনুষ্ঠানে অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জামাল,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোক্তাদির তোফায়েল, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ আকবর আলী সোহাগ,সাবেক সভাপতি মোঃ ইউনুছ মিয়া,ইউপি সদস্য মোঃ অনু মিয়া। ফুটবল প্রশিক্ষণে প্রশিক্ষক রবির বাজার ফুটবল একাডেমির ফুটবল কোচ মোঃ শাহিন মিয়া। ফুটবল প্রশিক্ষণে অনুর্ধ-১৬ বয়সের ৩০ জন বালক ও বালিকা অংশ গ্রহন করছে।
সাফল্যজনক ভাবে ফুটবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে জেলা ক্রীড়া অফিস ব্যবস্থাপনায় সনদপত্র বিতরন করা হবে। মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারীএবং মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। ছবি সংযুক্ত ২টি।