আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

ইফার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি \

মৌলভীবাজার বর্নাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) ৪৩তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার শাখা বিভিন্ন কর্মসুচি পালন করে। সকালে জেলা কায্যৃালয়ে সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন (ইফা) মৌলভীবাজার শাখার উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফিল্ড সুপার ভাইজার মোঃ জুলফিকার আলী বাবুল এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক নজরুল ইসলাম মুহিব। বিশেষ অতিথি ছিলেন ফিল্ড অফিসার ইয়াহিয়া আহমদ চৌধুরী,মোঃ আশেকুর রহমান চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলানা সিরাজুল ইসলাম,মৌলানা আব্দুর নুর আনোয়ার প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন মৌলানা আব্দুর নূর আনওয়ারী। পরে অতিথিরা ইফার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্য্যক্রম প্রকল্পের সহজ কোরআন শিক্ষা, প্রাক-প্রাথমিক কেন্দ্রের শির্ক্ষাথীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।