আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের «» বগুড়া আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনার সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা «» আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদাণ

কমলগঞ্জে বামডোর নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ

বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন(বামডো)-এর নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল সাড়ে ৪টায় আদমপুর ইউনিয়নের মনিপুরী কমপ্লেক্স মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মনিপুরী মুসলিম ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন (বামডো)-এর সভাপতি প্রকৌশলী মো: আব্দুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে সংস্থার সাধারন সম্পাদক সাজ্জাদুল হকের সঞ্চালনায় শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, মৌলভীবাজার আদালতের পিপি (নারী ও শিশু) অ্যাডভোকেট আমিরুল ইসলাম, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, সাংবাদিক মুজিবুর রহমান, চিকিৎসক আব্দুর কাইয়ূম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বামডোর নির্বাচিত সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এর পর বামডোর নবনির্বাচিত সাধারন সম্পাদক সাজ্জাদুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রতাপ কুমার সিংহ, বামডোর নির্বাচন কমিশনার আব্দুস সামাদ।
উল্লেখ্য, বাংলাদেশে একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলিম মণিপুরী (পাঙাল সম্প্রদায়) ১৬ ’শ ভোটারের মধ্যে ১৪ শ ভোটার তাদের ভোট প্রদান করে গণতান্ত্রীকভাবে গত ১৯ জানুয়ারি বামডোর নতুন কমিটি নির্বাচন করে।
নোট: ছবি সংযুক্ত।