আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

কুলাউড়া এমএ গনী কলেজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুমন আহমদ, কুলাউড়া প্রতিনিধি:

Ôকুলাউড়া উপজেলার এম,এ গনী আদর্শ কলেজের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রি মহল ফেইসবুক,পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করার প্রতিবাদে গতকাল শনিবার প্রতিষ্টানের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারঃ) মো: শাহ আলম সরকার এক সংবাদ সম্মেলন করে এসব অপপ্রচারকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ (ভারঃ) মো: শাহ আলম সরকার বলেন কলেজ কর্তৃপক্ষ শিবচান রুহীদাস এর নিকট থেকে ৩ শতক, ছওয়াব মিয়া মাষ্টারের নিকট ৯ শতক এবং এ,এন,এম আলম এর স্ত্রী শামীমা বেগমের নিকট থেকে ৫ শতক, বাসন্তী রুহীদাস ও লাখপতি দাস এর নিকট থেকে ১ শতক ও জনাকিয়া রুহীদাস এর নিকট থেকে ১ শতকসহ মোট ১৯ শতক জমি কলেজ ক্রয়সূত্রে মালিক হয়। এমতাব¯’ায় ভুমি বিক্রেতা মৃত শিবচান রুহীদাস এর পুত্রবধু বাসন্তী রুহীদাস ও তার মেয়ে লাখপতি দাস কলেজের ক্রয়কৃত ১৯ শতক ভুমি তাদের দাবী করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখল, ভাংচুরসহ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত অভিযোগ আনয়ন করে একটি কুচক্রি মহলের সহায়তায় কলেজটির সুনাম নষ্ঠ করার জন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষক,গর্ভণিং বডি ও এলাকার নিবেদিত কয়েক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন¯’ানে মিথ্যা ও বানোয়াট দরখাস্ত দিয়ে হয়রানির করার চেষ্ঠায় লিপ্ত রয়েছে। এমনকি বাসন্তী রুহিদাস সংবাদ সম্মেলন করে ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেনসহ কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও গর্ভণিং বডির সদস্যদের বিরুদ্ধে কুরুচি পূর্ণ বক্তব্য দিয়েছে। এছাড়া সহকারী জজ আদালত, শিশু ও নারী আদালত, নির্বাহী ম্যাজিষ্টেট আদালতসহ বিভিন্ন¯’ানে মিথ্যা মামলা ও অভিযোগ করে কলেজের সুনাম নষ্ট করছে। তিনি আরো উল্লেখ করেন বাসন্তী রুহিদাসসহ কুচক্রি মহলের বিভিন্ন ষড়যন্ত্রের কারনে মৌলভীবাজার জেলার মধ্যে সরকার থেকে বরাদ্ধকৃত কলেজের ৪ কোটি ২০ লাখ টাকার ৪র্থ তলা আইসিটি ভবন নির্মানকাজ বাধাগ্রস্থ হয়ে দাড়িয়েছে। তিনি কলেজের স্বার্থে সাংবাদিকদের সত্য ঘটনা উদঘাটন করে তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুচক্রি মহলের বিভিন্ন ষডযন্ত্র থেকে কলেজের সুনাম রক্ষার অনুরোধ জানান।