আজ-  ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে  «» বগুড়া সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমা-না  «» সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল  «» ধর্মীয় ভাবগাম্ভীর্যে হযরত শাহ আজম (রহ.)-এর ৪৭ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন «» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি

সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের ফ্যামিলি ডে উদযাপন

সুমন আহমদ, কুলাউড়া প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের ফ্যামিলি ডে ২০১৮ উদযাপিত হয়েছে। প্রতি বছরের ন্যায় গতকাল সকাল সাড়ে ৯ টায় উত্তরবাজারস্থ সমিতির কার্যালয় সম্মুখ থেকে মাইক্রোবাস ছেড়ে যায় লংলা চা বাগানের স্পটে। সাংবাদিক সমিতির সকল সদস্য ও তাদের পরিবার পরিজনদের নিয়ে মাইক্রোবাস স্পটে পৌঁছার পর এমন একটি আনন্দমুখর সময় হারাতে চায়নি কেউই তাই উৎসবে মেতে উঠে সাংবাদিকদের পরিবার পরিজন। প্রথমেই সকলের সাথে কুশল বিনিময়,আড্ডা আর আনন্দে মেতে উঠে গণমাধ্যমকর্মী ও পরিবারের সদস্যরা। তারপর শুরু হয় দুপুরের ভোজন। ফ্যামিলি ডের মঞ্চে প্রাঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন কবির, সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, মোহাম্মদ তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মো নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ আহমেদ,সহ-সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সৈয়দ আশফাক তানভীর, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী,অর্থ সম্পাদক সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক একেএম জাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমন আহমদ, নির্বাহী সদস্য প্রভাষক মানজুরুল হক, বিশ্বজিৎ দাস, শহীদুল ইসলাম তনয়, শাহ আলম শামীম, এস আলম সুমন, শাকির আহমদ, আব্দুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন,সাধারণ সদস্য শাহবান রশীদ চৌধুরী অনি, হাসান আল মাহমুদ রাজু, মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমূখ। উল্লেখ্য,জমকালো আয়োজনের মধ্যদিয়ে র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ শেষে সংগঠনের সকল সদস্যদের হাতে ফ্যামেলি ডের শুভেচ্ছা স্মারক আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। সার্বিক তত্বাবধানে ছিলেন ফ্যামিলি ডের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।