আজ-  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» এলাকাবাসী ও এই ওয়ার্ডের মেম্বারসহ ২ বছর যাবৎ চেষ্টা করেও «» নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন «» কমলগঞ্জে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীকাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না «» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে সোনার বাংলা মার্কেটে ভয়াবহ আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অগ্নীকান্ডে পুড়ে গেছে প্রায় ৮/১০টি দোকান। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকার মালামাল। ৪টি ইউনিট টানা দেড়ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম ভুইয়া, জানান শুক্রবার রাত ১১টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজারের পেছনে রেলওয়ের পুকুর ভরাট করে নির্মিত মার্কেটে একটি লেপতোষকের দোকান থেকে অগ্নীকান্ডের সুত্রপাত হয়ে তা আশে পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৮/১০টি দোকানের আনুামানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে পুড়ে যাওয়া কয়েকটি দোকানের মালিক না আসায় ক্ষতির সঠিক হিসেব জানাতে পারেননি ফায়র সার্ভিস কর্মকর্তারা। তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমান আরও অনেক বেশি হবে। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিলো তুলার মিল, পানের আরদ, চা পাতার গোডাউন, মুদির দোকানের গোডাউনসহ আরও কয়েকটি গোডাউন ছিলো।
শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, আগুনের ভয়াবহতার কারনে শ্রীমঙ্গলের ২টি গাড়ীর পাশাপাশি মৌলভীবাজার সদরের ২টি ও কমলগঞ্জ উপজেলা থেকে আরও একটি ইউনিট এসে এক যোগে কাজ করার ফলে রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। তিনি জানান, জায়গা গুলো অনেক সরু গাড়ি ভিতরে প্রবেশ করানো যায়নি। লম্বা পাইপ দিয়ে পানি সরর্বরাহ করতে হয়েছে। তা ছাড়া আশেপাশে পুকুর না থাকায় ক্ষতি একটু বেশি হয়েছে।
তবে পূনাঙ্গ ক্ষতি ও ঠিক কতটি দোকান পুড়েছে তা সঠিক করে আগামীকার তদন্তের পর জানা যাবে বলে জানায় পুলিশ।