আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবীতে ০৩/০৪/২০১৮ইং দুপুর ১.০০ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের চৌমুহনা পয়েন্ট হইতে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমশেরনগর রোডস্থ বাসস্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারন সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল-এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সুলেমান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন, জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির, পৌর তাতীদলের আহবায়ক মশিউর রহমান বেলাল, ৬নং একাটুনা ইউ পি বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন আলী, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, ফারুক আহমদ, অর্জুন দেব মেম্বার, আসিক মেম্বার। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, জিয়ামঞ্চ, জাসাস, জিসাস সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন আইনি লড়াই ও গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ সকল রাজ বন্দিদের মুক্ত করা হবে। এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া সহ রাজ বন্দিদের মুক্তি দিয়ে নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জোর দাবী জানান। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষনা সম্পাদক আজিজুল বারি হেলাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু এবং কারাগারে বন্দি স্থানীয় নেতাদের মধ্যে সদর উপজেলা বিএনপি নেতা সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল হেকিম, সাবেক জেলা যুবদল সদস্য এমদাদ মোঃ সিরাজ, যুবদল নেতা আতাউর রহমান মেম্বার, আব্দুর রহমান মেম্বার, ফাতির মিয়া, সহ সকল রাজনন্দিদের অবিলম্বে মুক্তির দাবী জনান।

মিজানুর রহমান
সাধারন সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
মৌলভীবাজার জেলা শাখা।