আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

রাজনগর ছাত্র সংসদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

এহসান বিন মুজাহির:: 
মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিউল উলুম বছিরমহল (ভূজবল) মাদরাসার ছাত্র সংগঠন আল গফুর ছাত্র সংসদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আল গফুর ছাত্র সংসদের উপদেষ্টা ও মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ছাত্র সংসদের সভাপতি সভাপতি, মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি ১ ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহির প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য মাহফুজ সুমন, মাদরাসার নায়েবে মুহতামিম ও নাযিমে তালিমাত মাওলানা এমদাদুল হক তালুকদার, মাদরাসার শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল, হাফেজ মাওলানা এবাদুল হক তালুকদার, মাওলানা যাকারিয়া আহমদসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী এবং ছাত্র সংসদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এদিকে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে মাদরাসা মাঠে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বয়ান পেশ করেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনি,
মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা আব্দুর রহিম জিহাদী ও অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
মাহফিলে বক্তারা বলেন-ইলমে দ্বীন শিক্ষা করা সবার জন্য অপরিহার্য। ইলমে নববীর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রাব্বুল আলামিন। ওহীভিত্তিক শিক্ষার মাধ্যমে আলোকিত আদর্শিক মানুষ তৈরি করতে কওমি মাদরাসা এবং ইসলামি শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কাজেই ইসলামি শিক্ষাকে সর্বস্তরে চালু করা এবং এ শিক্ষা অর্জন করা প্রত্যেকের দায়িত্ব। তিনি ইলমে দীনের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে দীনি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহবান জানান।