আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

দীপ্ত ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া আমতলা বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় এ ঘটনাটি ঘ টে। আলীনগর ইউনিয়ন পরিষদ ও কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় চিৎলিয়া আমতলা বাজারে মুন্সী ট্রেডার্স নামের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন লেলিহান ছড়িয়ে পড়ে আব্দুল মালেক ট্রেডার্স, মা ফর্মেসী ও একটি সিএনজি অটোরিক্সা ওয়ার্কশপে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলও শ্রীমঙ্গল অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে আসার আগেই ঘরসহ তিনটি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক ট্রেডার্সের মালিক মো: বদরুল হোসেন, মা ফার্মেসীর মালিক মো: আলাউদ্দীন ও সিএনজি অটোরিক্সা ওয়ার্কশপের মালিক মো: আলাতাফ হোসেন জানান, ভয়াবহ এ আগুনে ঘরসহ দোকানের সব মালামাল পুড়ে কম পক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারীভাবে কিছুটা ক্ষতিপূরণ পাবে।