আজ-  ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» ঈদ আগে মজুরি-বোনাসের দাবিতে মৌলভীবাজারে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ মিছিল «» বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল «» কমলগঞ্জে হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ «» বগুড়ায় নারীসহ ২ মাদকসেবীর কারাদণ্ড «» কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার, ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার «» মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন «» একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ «» ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়েকমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত «» শিক্ষার মান বৃদ্ধিতে প্রাইভেট স্কুলকেই উদ্যোগ নিতে হবে- প্রফেসর জয়নুল আবেদীন চৌঃ «» লন্ডনে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে প্রবাসী লেখক-সাংবাদিক ইসহাক কাজলকে সম্মাননা প্রদান

দীপ্তডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলা একাডেমী কর্তৃক প্রবাসী লেখক পুরস্কারপ্রাপ্ত লেখক-সাংবাদিক ইসহাক কাজল-কে সাপ্তাহিক কমলগঞ্জ কাগজ পত্রিকার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গত সোমবার রাত ৮টায় কমলগঞ্জ পৌরসভা হলরুমে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ভারপ্রাপ্ত ও প্রকাশক পৌর মেয়র মো.জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল। সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মঈনুদ্দিন আহমেদ। আলোচনায় অংশ নেন সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদের সম্পাদক মো: সানোয়ার হোসেন, নাট্যকার হিফজুর রহমান বক্স, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সহ সভাপতি সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক (চ: দা:) আব্দুল মোক্তাদির, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, জনতা প্রতিনিধি বিশ্বজিৎ রায়, সিলেটের ডাক প্রতি প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।