আজ-  ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে রাকামনির খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন «» কমলগঞ্জের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ তম বার্ষিকীতে মানন্ববন্ধন ও চারাগাছ বিতরণ «» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আয়োজনে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত «» ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় মৌলভীবাজার জেলা পরিষদ কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন «» মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি «» মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদ চাঁদনীঘাট ইউপি শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত «» মৌলভীবাজারে ডিডাফের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে উদ্যোগ, অংশীজন সভায় সর্বসম্মত সমর্থন «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ মাদ্রাসায় মোশাররফ হোসেন ও সেলিম আহমদকে বর্ণাঢ্য সংবর্ধনা। «» বগুড়া আদমদীঘি উপজেলাজুড়ে গাছ লাগানোর কর্মসূচি শুরু

কমলগঞ্জে ভারতীয় মদসহ আটক-১

দীপ্ত ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের খ্রিষ্টান মিশন সংলগ্ন এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ ব্লু অফিসার্স চয়েজসহ বাবুল দাশ (৩০) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আয়াছ মাহমুদ মদসহ এই ব্যক্তিকে আটক করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ভারতীয় ১৫ বোতল মদসহ এক ব্যক্তি আটকের সত্যতা স্বীকার করে বলেন, আটক বাবুল দাশ দীর্ঘদিন ধরে এ ব্যবসা করছে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিনয়নের তিলকপুর চা বাগানের জহুর লাল দাশের ছেলে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক বাবুল দাশকে গ্রেফতার দেখিয়ে বুধবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।