মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি-অটোরিক্সায় বাড়ি ফেরার পথে সংখ্যালঘু কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্টা সহ নারীদের ওপর সকল প্রকার সহিংসতা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় সাধারন শিক্ষাথীবৃন্দ মৌলভীবাজার এর আযোজনে চৌমুহনা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে চৌমুহনা চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাষক কার্যালয়ে স্বারকলিপি দেন।এসময় বক্তারা অবিলম্বে মামলার মূল আসামী সিএনজি চালক আব্দুল মতলিবকে গ্রেফতার করে দুষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।উল্লেখ্য, কমলগঞ্জের মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে পরানধর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কলেজ ছাত্রী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় নির্যাতিতার কাকা শিবুল শীল বাদী হয়ে ফায়ার সাভির্স ষ্টেশন থেকে পুলিশ ফায়ারম্যান হানিফ উল্ল্যা ও অটোরিস্ক্রা চালক মতলিবকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি মামলা (নং- ১৪, তারিখ: ৩১/০৩/২০১৮ইং) দায়ের করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ২নং আসামী হানিফ উল্যাসহ ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (নং মৌলভীবাজার থ ১২-৩৯৮৬) আটকের সত্যতা নিশ্চিত করেছেন।






