মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের আশিয়া গ্রামের বদরুল আমিন ফাহিম মৌলভীবাজার সদর উপজেলার সম্পাসী (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছে । ২০১৭ সালের ওই বিদ্যালয় থেকে সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় । বর্তমানে সে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত আছে। বদরুল আমিন ফাহিম প্রয়াত সাংবাদিক মরহুম মো. নছিবুর রহমান ও মোছা: শেলি বেগম দম্পতির চতুর্থ সন্তান। তার কর্তৃত্বপূর্ণ অবদানে বিদ্যালয়ের শিক্ষক , পিতা-মাতাসহ সকলের প্রতি কৃতজ্ঞ । ভবিষ্যতে সে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের সেবায় এগিয়ে আসতে চায়। সে সকলের দোয়াপ্রার্থী।






