আজ-  ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা। «» চাঁদনীঘাট কার-মাইক্রোবাস গ্রুপ কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা : ১০ অক্টোবর ভোটগ্রহণ, আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু «» বগুড়া আদমদিঘীতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে  «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা «» শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক «» শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ আটক ১

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ: শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই

স্টাফ রিপোর্টার::

স্কুলে শিখন-বান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের পড়ালেখার গুণগতমান উন্নয়ন শতভাগ নিশ্চিতকরণ, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নসহ শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশের আয়োজন করে মানসম্মত ও যুগোপযুগি শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল।

বৃহস্পতিবার ৫ এপ্রিল সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে ১ম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল লেখক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।

তিনি বলেন, ছেলে-মেয়েদেরে সঠিক ও মানসম্মত শিক্ষা দেয়ার জন্য শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে। স্কুলে শিক্ষকরা কি পড়াচ্ছেন তা অভিভাবকদের বাড়ীতে বসে খোঁজ নিতে হবে। মনে ররাখবেন একটি শিক্ষিত জাতি পেতে হলে অভিভাবকদের অর্থাৎ মা’দের সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন-বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে সকলকে আন্তরিক হতে হবে। শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে, সন্তানের লেখাপড়ার খোঁজ-খবর নিতে হবে।
অনুষ্ঠানে ফেব্রুয়ারি ও মার্চ মাসের শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন এসএমসির সভাপতি ইসমাইল মাহমুদ, প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এবং ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।

সমাবেশে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন শেখ ফয়সল আহমদ, জাহাঙ্গীর হোসেন খলিল, আলমিগর মিয়া, মহিন উদ্দিন, স্বরস্বতি রায়, মিনা বেগম, মুন্নি বেগম প্রমুখ

পরিচালকমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেন নাদির হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন আশিকুর রহমান, হাবিবুর রহমান, আতিকুর রহমান, আবদুর রাজ্জাক, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার।