আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

দুই মাসের বেতন বাকি থাকায়, প্রধান শিক্ষিকার বাধায় ৩০ মিনিট পরিক্ষা হলের বাইরে দুই ছাত্র

মু রিমন ইসলাম, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলের ২ ছাত্রের দুই মাসের বেতন বাকি থাকায় ছাত্রদের টেস্ট পরীক্ষায় বাঁধা প্রদান করেন স্কুলের প্রাধান শিক্ষিকা মেরি মার্গেট রিবেরু।এমন অভিযোগ উঠে আসে দুই ছাত্রের কাছ থেকে।

এ ব্যাপারর সিলেট বিভাগীয় কমিশনার,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন দুই ছাত্রের অভিবাবক।

৫ এপ্রিল বৃহস্পতিবার শ্রীমঙ্গল সাতগাওঁ টাওয়ারের বাসিন্দা মৃত আলকাছ আলীর ছেলে এস এম জহুরুল ইসলাম এ অভিযোগ প্রদান করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন,তাঁর দুই পুত্র পঞ্চম শ্রেণীর ছাত্র এস এম তাওহিদ আল হাসাইন ও তাওফিক আল হোসাইনকে গত ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় টেস্ট পরীক্ষার জন্য যথারীতি স্কুলের হলে প্রবেশ করতে গেলে তাদের বাঁধা প্রদান করা হয়।স্কুলের প্রধান শিক্ষিকা মেরি মার্গেট রিবেরু দুই স্কুল ছাত্রের বেতন বাকি থাকায় তাদের ২০ মিনিট বাইরে দাঁড় করিয়ে রাখেন।

এ সময় তারা কান্নাকাটি করলে প্রধান শিক্ষিকা বলেন,পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে তাদের দরখাস্ত দিতে হবে।তখন ছাত্ররা দরখস্ত লিখতে গিয়ে চলে যায় আরো দশ মিনিট।দেড় ঘন্টার পরীক্ষায় ত্রিশ মিনিট চলে যাওয়ার পর তারা দরখাস্ত প্রদানের পর ভয় আর ভীতিকর পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে ঘটনাটি অভিভাবকদের বলে।

অভিযোগকারী অভিভাবক জানান,অভিভাবকরা স্কুল প্রধান শিক্ষিকা মেরি মার্গেট রিবেরু কে দরখাস্ত নেয়ার কারণ জানতে চাইলে স্কুল প্রধান শিক্ষিকা বলেছেন,ছাত্রদের বেতন পরিশোধ না হলে দরখাস্ত নেয়ার নিয়ম রয়েছে।

এই প্রতিবেদক ছাত্রলীগ এস এম তাওহিদ আল হাসাইন এর  কাছে আসলে কি ঘটে ছিল জানতে চাইলে সে জানায়,

দুই মাসের বেতন বাকি থাকায় হলে প্রবেশ করতে দেননি বাহিরে দাড়িয়ে থাকতে বলেছেন।পরে দরখাস্ত দিতে বললে,দরখাস্ত দিয়ে পরীক্ষা দিয়েছি প্রায় আধাঘন্টা পরে। বাকী সময় বাহিরেই দাড় করিয়ে রেখেছেন।

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস স্কুলের প্রধান শিক্ষিকা মিস মেরি মার্গেট কে ফোন করে আসলে কি ঘটে ছিল জানতে চাইলে তিনি বলেন- আমি ফোনে কথা বলতে চাচ্ছি না।আমাদের সভাপতি সিলেটে থাকেন,উনার সাথে কথা বলে আপনার সাথে আগামীকাল সকালে আসেন বসে কথা বলবো।

কোমলমতি ছাত্রদের প্রতি অমানবিক এ আচরণের বিষয়টি শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করলে তারা তা দেখছেন বলে অভিভাবকদের আশ্বস্থ করেন।।